News Ticker
221.png

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ আগস্ট, ২০২৬ ১৫:১৩

শেয়ার

শেয়ার

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে
ছবি: সংগৃহীত

ট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে হত্যা ও অস্ত্র আইনের পৃথক দুই মামলায় ১০ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। রোববার (২ আগস্ট) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, ফটিকছড়ি থানায় করা একটি হত্যা মামলা এবং একটি অস্ত্র মামলায় পুলিশ ডেভিড ইমনের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত দুই মামলায় মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৯ জুলাই যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমন ও তার কয়েকজন সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের ফটিকছড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধারের দাবি করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তদন্ত করা হচ্ছে।

রিমান্ডে নিয়ে পুলিশ তার কাছ থেকে অস্ত্রের উৎস, সহযোগীদের নেটওয়ার্ক এবং বিভিন্ন মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানার চেষ্টা করবে বলে জানিয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে থাকা অন্যান্য অভিযোগের তদন্তও এগিয়ে নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আদালতে রিমান্ড শুনানিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ডেভিড ইমনকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয় বলে জানা গেছে।

ChannelNRB Footer