News Ticker
সর্বশেষ
অর্থসংকটে থমকে যাওয়া চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে ফাতেমার পাশে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায়: স্থানীয় সরকার মন্ত্রী সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্যাক্টে বাংলাদেশকে যুক্ত করার প্রস্তাব এলে সরকার তা ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ৮ হাজার মুসলমান হত্যার নেতৃত্ব দেওয়া ‘বসনিয়ার কসাই’ রাটকোর মৃত্যু সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে একযোগে কাজ করছে: চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৩৩২
221.png

চলতি অর্থ বছরের মধ্যে পাঁচটি সিটি করপোরেশনসহ সব স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬ ২২:৫৪

শেয়ার

শেয়ার

চলতি অর্থ বছরের মধ্যে পাঁচটি সিটি করপোরেশনসহ সব স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে
ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, চলতি অর্থ বছরের মধ্যে পাঁচটি সিটি করপোরেশনসহ সব স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে। এ লক্ষে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীমঙ্গল সফর করে গেছেন। সেই সফরে শ্রীমঙ্গলের উন্নয়নে যে নির্দেশনা দিয়েছেন তার ফলশ্রুতিতে আমি আজ শ্রীমঙ্গল এসেছি। এর ধারাবাহিকতায় প্রায় পৌনে ৬ কোটি টাকা ব্যয়ে উপজেলার রাধানগর বিষামনি ৬ কিলোমিটার সড়ক নির্মাণ কাজ চলছে, যা আগামী ডিসেম্বরে শেষ হবে।
বাইপাস সড়ক নির্মাণ কাজের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বাইপাস সড়ক নির্মাণসহ পৌরসভার ময়লার ভাগাড় স্থানান্তরের জন্য আলোচনা চলছে। একটি পরিবেশবান্ধব স্থানে ময়লার ভাগাড় সরিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পর্যটন শহর হিসেবে শ্রীমঙ্গলের উন্নয়নে অতিরিক্ত ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে।
তিনি বলেন, গোটা সিলেট বিভাগের জন্য ৫ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পর্যটন নগরী হিসেবে শ্রীমঙ্গলকে অগ্রাধিকার দিয়ে মৌলভীবাজার জেলাসহ অন্যান্য উপজেলায় উন্নয়নে দেড় হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এটা বাস্তবায়ন হলে শ্রীমঙ্গলের রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন সাধিত হবে।
মীর শাহে আলম বলেন, বর্তমান নির্বাচিত সরকারের সময় ১৮০ দিন হতে দুদিন বাকি। এর মধ্যে আমরা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, বৃক্ষ রোপন, খাল খনন, ইমাম-মুয়াজ্জিনদের বেতনসহ বিভিন্ন কর্মসূচি মাঠে গড়িয়েছি। তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার আগামী ডিসেম্বর নাগাদ এসব প্রকল্প বাস্তবায়ন করবে, ইনশাআল্লাহ। এজন্য আমাদের সময় দিতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, শ্রীমঙ্গলের পর্যটন শিল্প বিকাশে পর্যটন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সরকারের সমন্বয়ে একটি মাস্টার প্লান তৈরি করার বিষয়টি আমরা বিবেচনায় রয়েছে। যাতে দেশি-বিদেশি পর্যটকরা শ্রীমঙ্গলের আসতে উৎসাহিত হয়।
এ সময় স্থানীয় এমপি মো. মুজিবুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনের এমপি আব্দুল মালেক, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক ভিপি মিজান রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুর রহমান ময়ুন, বিসিবির পরিচালক সরফরাজ আহমেদ সরফু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আলম সিদ্দিকী, শ্রীমঙ্গল প্রেস ক্লাবের আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সদস্য সচিব রুবেল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ChannelNRB Footer