News Ticker
221.png

শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৫০

আপডেট: ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৫৭

শেয়ার

শেয়ার

শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে শিল্পকলা একাডেমির সামনের সড়কে এ বিস্ফোরণ ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিল্পকলা একাডেমির সামনের সড়কে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। 

শিল্পকলার সামনে বিস্ফোরণের আগে একই দিন দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর হাইকোর্টের প্রধান ফটকের সামনের সড়কেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দুই ঘটনার মধ্যে সময়ের ব্যবধান ছিল প্রায় ১৫ মিনিট। 

হাইকোর্টের সামনের বিস্ফোরণেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

এর আগে গত কয়েক দিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাতে শাহবাগ, কমলাপুর ও যাত্রাবাড়ীসহ কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। বিভিন্ন স্থানে বাস ও অন্যান্য যানবাহনে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। 

শিল্পকলা একাডেমির সামনে সর্বশেষ বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত এবং কী উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটি তদন্ত করছে।

ChannelNRB Footer