সর্বশেষ
ছবি: সংগৃহীত
কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে সাগরের প্রবল ঢেউ ও স্রোতে ভেসে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ পর্যটকদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস, পুলিশ ও লাইফগার্ড কর্মীরা।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের হিমছড়ি মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে সংরক্ষণের পাশাপাশি পরিচয় নিশ্চিত হওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
আরও পড়ুন:







