News Ticker
221.png

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬ ১৮:২৭

আপডেট: ২৯ অক্টোবর, ২০২৬ ২৩:০৮

শেয়ার

শেয়ার

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট। ফলে ১ লাখ ৩১ হাজার ৩৩৬ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মির্জা ফয়সল আমীন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে ভোট গণনা শেষে ঠাকুরগাঁওয়ের জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।

ঠাকুরগাঁও-১ আসনের তিনটি এলাকায় মোট ১৮৫টি ভোটকেন্দ্রে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে গণনা করা ভোটের ফলাফল একে একে প্রকাশ করা হয়।

রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফল অনুযায়ী, বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। অন্যদিকে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট।

এ নির্বাচনে ভোট প্রদানের হার ছিল ৬৪ দশমিক ৭৭ শতাংশ বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তী সময়ে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর তাঁর সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর আসনটিতে উপনির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন।

ChannelNRB Footer