News Ticker
221.png

শিক্ষকদের ভোটে দাঁড়ানোর আগে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ জুলাই, ২০২৬ ১৯:৪৩

শেয়ার

শেয়ার

শিক্ষকদের ভোটে দাঁড়ানোর আগে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষকদের ভোটে দাঁড়ানোর আগে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষকেরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে চাইলে প্রথমে তাদের চাকরি ছাড়তে হবে এবং তার পর নির্বাচনে যেতে হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কো আয়োজিত ‘গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন এর ‘সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট’ ও ‘মাল্টিপ্লায়ার গ্রান্ট’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

শিক্ষামন্ত্রী বলেন, আগামী দিনের নির্বাচনগুলোতে শিক্ষকরা যেন শিক্ষকতায় বহাল থেকে নির্বাচন না করেন। যদি তারা নির্বাচন করতে চান, তাহলে যেন শিক্ষকতা পেশা ছেড়ে দিয়ে নির্বাচনে অংশ নেন।

এ বিষয়ে দ্রুত একটি নতুন আইন প্রণয়নের জন্য সুপারিশ করবেন বলেও জানিয়েছেন মন্ত্রী। তিনি স্পষ্ট করে বলেন, শিক্ষকতা একটি পবিত্র পেশা এবং এর সঙ্গে রাজনীতি বা নির্বাচনের সরাসরি সংঘাত এড়াতে এই পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

 

ChannelNRB Footer