দীর্ঘদিন ধরে মরক্কোর জাতীয় ফুটবল দলের গোলরক্ষক ইয়াসিন বুনু (বোনো)-এর সঙ্গে অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির প্রেমের গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছিল। অবশেষে এ নিয়ে মুখ খুলেছেন নোরা।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে নোরাকে বুনুর সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “হ্যাঁ, তিনি আমার বন্ধু। তিনি একজন অসাধারণ মানুষ এবং বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক। আমি তার জন্য গর্বিত। আমরা খুব ভালো বন্ধু, এর বেশি কিছু নয়।”
নোরা বলেন, বুনুর ব্যক্তিত্ব, বিনয় এবং পেশাদারিত্ব তাকে মুগ্ধ করেছে। তবে তাদের সম্পর্ককে ঘিরে যেসব প্রেমের গুঞ্জন ছড়িয়েছে, তার কোনো সত্যতা নেই। তিনি জানান, দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছাড়া অন্য কিছু নেই।
এর পাশাপাশি নোরা আরেক মরক্কান ফুটবলার আশরাফ হাকিমির সঙ্গে নাম জড়ানোর গুঞ্জনও নাকচ করেন। তিনি বলেন, হাকিমির সঙ্গে তার পরিচয় থাকলেও তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই। এসব খবর ভিত্তিহীন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের জল্পনা-কল্পনা থেকে তৈরি হয়েছে।
উল্লেখ্য, চলতি বছর কাসাব্লাঙ্কায় নোরা ফাতেহিকে বুনুর সঙ্গে দেখা যাওয়া এবং মরক্কোর জার্সি পরে তার কিছু ছবি ভাইরাল হওয়ার পর থেকেই দুজনের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। পরে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ডেটিংয়ের গুঞ্জন আরও ছড়িয়ে পড়ে। তবে নোরার সাম্প্রতিক বক্তব্যে তিনি পরিষ্কার করেছেন, বুনু কেবল তার একজন ভালো বন্ধু।
সূত্র: এনডিটিভি আরও পড়ুন:







