News Ticker
221.png

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৫০০ ঘর বানিয়ে দিচ্ছেন সালমান খান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৬ ২৩:৪৬

শেয়ার

শেয়ার

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৫০০ ঘর বানিয়ে দিচ্ছেন সালমান খান
ছবি: সংগৃহীত

ভারতের আসামে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে বড় উদ্যোগ নিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। তার মানবিক সংগঠন Being Human-এর উদ্যোগে বন্যায় গৃহহারা পরিবারগুলোর জন্য মোট ৫০০টি ঘর নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ২২০টি ঘরের নির্মাণকাজ ইতোমধ্যেই শেষ হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আসামে চলতি বছরের ভয়াবহ বন্যার পর হাজারো পরিবার গৃহহীন হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত মানুষের দীর্ঘমেয়াদি পুনর্বাসনের লক্ষ্যে সালমান খান স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং তার Salman Khan Fan Club (SKFC) Assam-এর সঙ্গে সমন্বয় করে এই আবাসন প্রকল্প বাস্তবায়ন করছেন।

এর আগে প্রকল্পের প্রথম ধাপে বন্যাকবলিত এলাকায় শুকনো খাবার, বিশুদ্ধ পানীয় জল, ওষুধ, স্যানিটারি সামগ্রী, মশার কয়েল ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়। দ্বিতীয় ধাপে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে রেশন ও চিকিৎসাসামগ্রী পৌঁছে দেওয়া হয়। বর্তমানে তৃতীয় ধাপে ঘর নির্মাণ ও পুনর্বাসন কার্যক্রম চলছে।

সংগঠনের সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবীরা জানিয়েছেন, ঘর নির্মাণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকার শিক্ষা ও স্বাস্থ্যসেবার অবকাঠামো পুনর্গঠনের পরিকল্পনাও রয়েছে। বিশেষ করে ক্ষতিগ্রস্ত স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র পুনর্নির্মাণে সহায়তা করার বিষয়েও কাজ করছে Being Human।

আসামের বিভিন্ন জেলায় এবারের বন্যায় লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বহু বাড়িঘর, কৃষিজমি ও সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় দীর্ঘমেয়াদি পুনর্বাসন এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে সালমান খানের এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

স্থানীয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে বাকি ঘরগুলোর নির্মাণও সম্পন্ন করা হবে, যাতে বন্যায় সবকিছু হারানো পরিবারগুলো দ্রুত নিরাপদ আশ্রয় ফিরে পায়।

সূত্র: দা টাইমস অফ ইন্ডিয়া

ChannelNRB Footer