News Ticker
সর্বশেষ
অর্থসংকটে থমকে যাওয়া চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে ফাতেমার পাশে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায়: স্থানীয় সরকার মন্ত্রী সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্যাক্টে বাংলাদেশকে যুক্ত করার প্রস্তাব এলে সরকার তা ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ৮ হাজার মুসলমান হত্যার নেতৃত্ব দেওয়া ‘বসনিয়ার কসাই’ রাটকোর মৃত্যু সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে একযোগে কাজ করছে: চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৩৩২
221.png

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৬ ১৪:০১

শেয়ার

শেয়ার

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
ছবি: সংগৃহীত

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। ফলে মামলাটিতে গ্রেপ্তার হওয়ার পর ডনকে আপাতত কারাগারেই থাকতে হচ্ছে।

এর আগে গত ৯ আগস্ট ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে দেশ ছাড়ার সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষের নজরে আসেন। সালমান শাহ হত্যা মামলার কারণে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকায় তাকে হেফাজতে নেওয়া হয়। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়।

সেদিন বিকেলে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক আরিফুর রহমান। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সালমান শাহ হত্যা মামলায় আশরাফুল হক ডন এজাহারভুক্ত আসামিদের একজন। মামলায় তার নাম চার নম্বর আসামি হিসেবে উল্লেখ রয়েছে। দীর্ঘদিন পর মামলাটি নতুন করে তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় গতি পাওয়ার পর তার গ্রেপ্তারকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়।

মামলাটিতে মোট ১১ জনকে আসামি করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। তার মৃত্যু আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—এ নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও বিতর্ক রয়েছে। সালমান শাহর পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়ে আসছে।

প্রায় তিন দশক পর মামলাটি নতুন করে আলোচনায় আসায় ভক্ত ও সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

সূত্র: বিডিনিউজ২৪

ChannelNRB Footer