News Ticker
সর্বশেষ
অর্থসংকটে থমকে যাওয়া চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে ফাতেমার পাশে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায়: স্থানীয় সরকার মন্ত্রী সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্যাক্টে বাংলাদেশকে যুক্ত করার প্রস্তাব এলে সরকার তা ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ৮ হাজার মুসলমান হত্যার নেতৃত্ব দেওয়া ‘বসনিয়ার কসাই’ রাটকোর মৃত্যু সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে একযোগে কাজ করছে: চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৩৩২
221.png

প্রতারণার অভিযোগে মার্কিন পপতারকা সেলেনা গোমেজের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৬ ২৩:৪৭

শেয়ার

শেয়ার

প্রতারণার অভিযোগে মার্কিন পপতারকা সেলেনা গোমেজের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

মার্কিন পপতারকা ও অভিনেত্রী সেলেনা গোমেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেছেন তার মানসিক স্বাস্থ্যবিষয়ক স্টার্টআপ ওয়ান্ডার মাইন্ড-এর বিনিয়োগকারীরা। ডেলাওয়্যারের একটি ফেডারেল আদালতে বৃহস্পতিবার (১৩ আগস্ট) মামলাটি দায়ের করা হয়। মামলায় গোমেজের পাশাপাশি তার মা ম্যান্ডি টিফি এবং ব্যবসায়িক অংশীদার ড্যানিয়েলা পিয়ারসনকেও আসামি করা হয়েছে। 

মামলার নথি অনুযায়ী, পাঁচ বিনিয়োগকারী ওয়ান্ডার মাইন্ড-এ প্রায় ১২ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করেছিলেন। তাদের দাবি, গোমেজের বিপুল জনপ্রিয়তা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ৫০ কোটির বেশি অনুসারীকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটি দ্রুত বড় করা হবে—এমন প্রত্যাশা দেখিয়েই তাদের কাছ থেকে বিনিয়োগ নেওয়া হয়েছিল।

বিনিয়োগকারীদের অভিযোগ, গোমেজ প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা (Head of Marketing) হিসেবে সক্রিয়ভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করেননি। এমনকি কোম্পানির জন্য প্রতিশ্রুত মোবাইল অ্যাপও তৈরি হয়নি বলে মামলায় দাবি করা হয়েছে। 

মামলায় আরও অভিযোগ করা হয়েছে, ওয়ান্ডার মাইন্ড-এর আর্থিক ও ব্যবসায়িক পরিস্থিতি সম্পর্কে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করা হয়েছিল। কোম্পানিটি বিভিন্ন অংশীদারত্ব ও আয়-উৎপাদনকারী উদ্যোগের কথা বললেও সেগুলোর অনেকগুলো বাস্তবে কার্যকর হয়নি বলে অভিযোগ করেছেন বাদীরা।

বিনিয়োগকারীদের ভাষ্য, প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ সমস্যা ও আর্থিক সংকট সম্পর্কে তারা দীর্ঘ সময় জানতে পারেননি। ২০২৫ সালের সেপ্টেম্বরে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন থেকে কোম্পানির সংকট সম্পর্কে জানতে পারেন বলে তারা দাবি করেছেন। 

সেলেনা গোমেজ, তার মা ম্যান্ডি টিফি এবং উদ্যোক্তা ড্যানিয়েলা পিয়ারসন ২০২১ সালে Wondermind প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটির লক্ষ্য ছিল মানুষের মানসিক সুস্থতা বা ‘মেন্টাল ফিটনেস’ নিয়ে কাজ করা এবং এ বিষয়ে বিভিন্ন সেবা ও পণ্য তৈরি করা। 

২০২২ সালের একটি বিনিয়োগ পর্বে প্রতিষ্ঠানটি প্রায় ৫০ লাখ ডলার সংগ্রহ করেছিল। সেই অর্থের মধ্যে মামলাকারী পাঁচ বিনিয়োগকারীর অর্থ ছিল প্রায় ১২ লাখ ডলার। বিনিয়োগকারীরা দাবি করেছেন, গোমেজের তারকাখ্যাতি ও বিপুল অনলাইন অনুসারী কোম্পানিটির মূল্য ও সম্ভাবনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উপস্থাপন করা হয়েছিল। 

বিনিয়োগকারীদের অভিযোগ, যে ব্যবসায়িক উদ্যোগ ও পণ্য তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলোর বাস্তবায়ন হয়নি। বিশেষ করে প্রতিশ্রুত অ্যাপ তৈরি না হওয়া এবং প্রত্যাশিত আয়ের উদ্যোগগুলো বাস্তবে না আসায় কোম্পানিটি ক্রমেই সংকটে পড়ে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

বাদীরা আরও দাবি করেছেন, কোম্পানির কর্মী ও সরবরাহকারীদের সময়মতো অর্থ পরিশোধের মতো মৌলিক বিষয়েও সমস্যা তৈরি হয়েছিল। 

মামলায় বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগের অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি আইনি খরচ ও অন্যান্য ক্ষতিপূরণ দাবি করেছেন। তারা প্রতারণা, সিকিউরিটিজ-সংক্রান্ত প্রতারণা, চুক্তিভঙ্গসহ একাধিক অভিযোগ এনেছেন। 

মামলা প্রকাশ্যে আসার পর পর্যন্ত সেলেনা গোমেজের প্রতিনিধির পক্ষ থেকে অভিযোগগুলোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি। ম্যান্ডি টিফি, ড্যানিয়েলা পিয়ারসন ও ওয়ান্ডার মাইন্ড-এর পক্ষ থেকেও তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। 

সূত্র: লস এঞ্জেলস টাইমস 

ChannelNRB Footer