News Ticker
221.png

জাপানের রাজধানী টোকিওর তামা জুলজিক্যাল পার্কে তীব্র গরমের কারণে অসুস্থ হয়ে তিনটি সিংহীর মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৬ ১৩:০৯

শেয়ার

শেয়ার

জাপানের রাজধানী টোকিওর তামা জুলজিক্যাল পার্কে তীব্র গরমের কারণে অসুস্থ হয়ে তিনটি সিংহীর মৃত্যু
ছবি: সংগৃহীত

জাপানের রাজধানী টোকিওর তামা জুলজিক্যাল পার্কে তীব্র গরমের কারণে অসুস্থ হয়ে তিনটি সিংহীর মৃত্যু হয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘস্থায়ী তাপপ্রবাহে প্রাণীগুলোর শরীরে পানিশূন্যতা ও একাধিক অঙ্গ বিকল হওয়ার লক্ষণ দেখা দেয়। ময়নাতদন্তের প্রাথমিক ফলাফলে ধারণা করা হচ্ছে, হিটস্ট্রোকই মৃত্যুর প্রধান কারণ।

চিড়িয়াখানা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ৩ থেকে ১৫ বছর বয়সী তিনটি সিংহী ২৮ জুলাই থেকে ২ আগস্টের মধ্যে মারা যায়। একই সময়ে আরও কয়েকটি সিংহ গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে কিছু প্রাণী দাঁড়াতে পারছিল না এবং অচেতন হয়ে পড়েছিল।

প্রাণীদের বাঁচাতে পশুচিকিৎসকরা জরুরি চিকিৎসা, তরল খাদ্য সরবরাহ এবং শীতল পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করেন। সিংহের আবাসস্থলে অতিরিক্ত এয়ার কন্ডিশনার ও বড় আকারের ফ্যান বসানো হয়েছে। তবুও তিনটি সিংহীকে বাঁচানো সম্ভব হয়নি।

এই ঘটনার পর চিড়িয়াখানার লায়ন বাস সাফারি সেবা এবং সিংহ প্রদর্শনী সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বাকি প্রাণীদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তাপপ্রবাহ মোকাবিলায় অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্র: ক্যালিবার

ChannelNRB Footer