News Ticker
221.png

যুক্তরাজ্যের হাসপাতালের ছাদে ‘মৃত্যুর দেবতা’ সেজে আতঙ্ক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৬ ১৫:৩৩

শেয়ার

শেয়ার

যুক্তরাজ্যের হাসপাতালের ছাদে ‘মৃত্যুর দেবতা’ সেজে আতঙ্ক
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের ওয়েলসের একটি হাসপাতালে অদ্ভুত এক ঘটনার সৃষ্টি হয়েছে। কালো পোশাক, মুখ ঢাকা হুড এবং হাতে কাস্তের মতো একটি বস্তু নিয়ে হাসপাতালের ছাদে উঠে ‘মৃত্যুর দেবতা’ বা ‘গ্রিম রিপার’ সেজে দাঁড়িয়ে ছিলেন এক তরুণ। ঘটনাটি দেখে রোগী, দর্শনার্থী ও হাসপাতালকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাটি ঘটে ওয়েলসের ডেনবিগশায়ারের সেন্ট আসাফ শহরের Ysbyty Glan Clwyd Hospital-এ। ২৬ বছর বয়সী লিওন গিলেস্পি হাসপাতালের ছাদে উঠে প্রায় ৫০ মিনিট অবস্থান করেন। এ সময় তাকে কালো পোশাকে এবং হাতে লম্বা কাস্তের মতো বস্তু নিয়ে হাসপাতালের প্রবেশপথের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়।

ঘটনার পর পুলিশ ও দমকল বাহিনী দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে গিলেস্পিকে আটক করা হয়। আদালতে তিনি হাসপাতাল এলাকায় অযথা বিশৃঙ্খলা সৃষ্টি এবং কর্তৃপক্ষের অনুরোধের পরও স্থান ত্যাগ না করার অভিযোগ স্বীকার করেন।

ল্যান্ডুডনো ম্যাজিস্ট্রেট আদালত তাকে ২০০ পাউন্ড জরিমানা করেন। পাশাপাশি ক্ষতিপূরণ ও আদালতের খরচ বাবদ আরও অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, গিলেস্পির পোশাককে অনেকে ‘গ্রিম রিপার’ বা মৃত্যুর প্রতীক হিসেবে দেখলেও তিনি এটিকে ‘কাকের পোশাক’ বলেও বর্ণনা করেছিলেন। তার এই আচরণের নির্দিষ্ট কারণ আদালতে প্রকাশ করা হয়নি।

এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতাল এলাকায় রোগী, কর্মী বা দর্শনার্থীদের নিরাপত্তা বিঘ্নিত করে এমন কোনো আচরণ তারা সহ্য করবে না।

সূত্র: দা সান

ChannelNRB Footer