News Ticker
221.png

ইরানের বিরুদ্ধে বাংলাদেশসহ ১৩ দেশের প্রতিরক্ষা জোটে প্রধান কমান্ডার নিয়োগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৬ ১৫:৩৭

শেয়ার

শেয়ার

ইরানের বিরুদ্ধে বাংলাদেশসহ ১৩ দেশের প্রতিরক্ষা জোটে প্রধান কমান্ডার নিয়োগ
ছবি: সংগৃহীত

ইরান-সমর্থিত হুমকি মোকাবিলা এবং গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে গঠিত বহুজাতিক প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার হিসেবে একজন সৌদি সামরিক কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। জোটটিতে বাংলাদেশসহ ১৩টি দেশ রয়েছে।

সৌদি আরবের নেতৃত্বে গঠিত এই সামুদ্রিক প্রতিরক্ষা জোটের কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরি। জোটটির লক্ষ্য হলো লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালী এবং এডেন উপসাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা।

জানা গেছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার কারণে ওই অঞ্চলের নৌপথে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ার পর এই জোট গঠনের উদ্যোগ নেয় সৌদি আরব। এতে বাংলাদেশসহ কয়েকটি দেশ আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ রুট সুরক্ষার লক্ষ্যে অংশ নিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জোটটির সদর দপ্তর সৌদি আরবে স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সদস্য দেশগুলো সমুদ্র নিরাপত্তা, গোয়েন্দা সহযোগিতা এবং নৌ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে।

বিশ্লেষকদের মতে, এই জোট সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধজোট হিসেবে ঘোষণা করা না হলেও, মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এর কৌশলগত গুরুত্ব রয়েছে। বিশেষ করে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর কার্যক্রম এবং আঞ্চলিক নৌ নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র: আল জাজিরা

ChannelNRB Footer