News Ticker
221.png

ইরানে হামলা চালাতে গিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষ, ৭ মার্কিন নৌসেনা নিহতের দাবি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৬ ২০:২৯

শেয়ার

শেয়ার

ইরানে হামলা চালাতে গিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষ, ৭ মার্কিন নৌসেনা নিহতের দাবি
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযানের মধ্যে মার্কিন নৌবাহিনীর একটি বিমানবাহী রণতরীতে নিজেদের সদস্যদের মধ্যে সংঘর্ষে ৭ জন নৌসেনা নিহত এবং কয়েকজন আহত হয়েছেন এমন দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম। তবে দাবিটির স্বাধীনভাবে নিশ্চিতকরণ এখনো পাওয়া যায়নি।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন-এ ঘটেছে। দীর্ঘ সময় ধরে সমুদ্রে মোতায়েন থাকা এবং জাহাজে টানা অবস্থানের কারণে ক্রুদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়। একপর্যায়ে সেই উত্তেজনা সংঘর্ষে রূপ নেয় এবং এতে হতাহতের ঘটনা ঘটে।

ইরানি প্রতিবেদনের দাবি অনুযায়ী, আব্রাহাম লিংকন দীর্ঘ সময় ধরে সমুদ্রে অবস্থান করছে। এ নিয়ে নাবিকদের পরিবারগুলোর মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে বলে তাসনিমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরিবারের সদস্যরা নাবিকদের মানসিক চাপ ও দীর্ঘমেয়াদি মোতায়েন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলেও দাবি করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে। অভিযানে বিমান, নৌবাহিনী ও অন্যান্য সামরিক ইউনিট অংশ নিচ্ছে। সংঘাত শুরুর পর মার্কিন বাহিনীর সদস্য হতাহত হওয়ার ঘটনাও ঘটেছে।

সূত্র: ভিউ বাংলাদেশ 

ChannelNRB Footer