News Ticker
221.png

পাকিস্তানের জনপ্রিয় টিকটক তারকাকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬ ১৪:৫৩

আপডেট: ১৭ আগস্ট, ২০২৬ ১৫:৩৫

শেয়ার

শেয়ার

পাকিস্তানের জনপ্রিয় টিকটক তারকাকে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় টিকটক কনটেন্ট ক্রিয়েটর শামসো বিবিকে (২৮) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘আয়েশা গিলামানা’ নামে পরিচিত ছিলেন। টিকটকে তাঁর অনুসারীর সংখ্যা ছিল ১৩ লাখের বেশি।

গত শুক্রবার (১৪ আগস্ট) ইসলামাবাদের কাছে ট্যাক্সিলা এলাকায় এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের সঙ্গে গাড়িতে করে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি গাড়িটি লক্ষ্য করে গুলি চালায়। এতে শামসো বিবি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় তাঁর ১৫ বছর বয়সী ছোট বোন আসিমা গুরুতর আহত হয়েছেন।

নিহতের বাবা ফজল সাহেবজাদার করা পুলিশ অভিযোগ অনুযায়ী, ঘটনার আগে শামসো বিবি ‘কাশি’ নামে পরিচিত কাশিফ নামের এক ব্যক্তির কাছ থেকে ফোন পান। এরপর তিনি তাঁর ছোট বোন আসিমা ও ভাই নেয়ামতুল্লাহকে সঙ্গে নিয়ে গাড়িতে বের হন।

ট্যাক্সিলার একটি পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি তাঁদের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি শামসো বিবির ঘাড়ে লাগে। গুলিবিদ্ধ হওয়ার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়িতে ধাক্কা দেয়। এতে তাঁর বোন আসিমা গুরুতর আহত হন।

শামসো বিবির পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে, কাউসার ও জাভেদ নামের দুই ব্যক্তির সঙ্গে তাঁর আর্থিক লেনদেন ছিল। ওই অর্থ নিয়ে বিরোধের জেরে তাঁকে হুমকি দেওয়া হয়েছিল বলেও পরিবারের অভিযোগ।

নিহতের বাবা সন্দেহ করছেন, ওই আর্থিক বিরোধের সঙ্গে হত্যাকাণ্ডের যোগসূত্র থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ এবং হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

পরিবারের তথ্য অনুযায়ী, শামসো বিবি গত তিন থেকে চার বছর ধরে টিকটকে ভিডিও তৈরি করছিলেন। অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বড় অনুসারী গড়ে ওঠে। টিকটকে তাঁর অনুসারীর সংখ্যা ১৩ লাখের বেশি ছিল।

হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবার অভিযোগের ভিত্তিতে পাকিস্তান পুলিশ মামলা করেছে। হামলাকারীদের শনাক্ত ও হত্যার পেছনের কারণ জানতে তদন্ত চলছে।

সূত্র: গালফ নিউজ 

ChannelNRB Footer