News Ticker
সর্বশেষ
অর্থসংকটে থমকে যাওয়া চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে ফাতেমার পাশে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায়: স্থানীয় সরকার মন্ত্রী সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্যাক্টে বাংলাদেশকে যুক্ত করার প্রস্তাব এলে সরকার তা ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ৮ হাজার মুসলমান হত্যার নেতৃত্ব দেওয়া ‘বসনিয়ার কসাই’ রাটকোর মৃত্যু সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে একযোগে কাজ করছে: চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৩৩২
221.png

পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ আগুন, প্রাণ গেল ১৫ শিশুর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬ ১৪:২৮

শেয়ার

শেয়ার

পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ আগুন, প্রাণ গেল ১৫ শিশুর
ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সরকারি পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের নবজাতক পরিচর্যা কক্ষে এ আগুন লাগে।

হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আগুন লাগার সময় ওই নার্সারিতে ১৬টি নবজাতক ছিল। তাদের মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। 

উদ্ধারকারী সংস্থার প্রাথমিক তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে হাসপাতালের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। একটি এয়ার কন্ডিশনারের কম্প্রেসরে বিস্ফোরণ বা ত্রুটি থেকে আগুন ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনের প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক গাড়ি ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 

মর্মান্তিক এ ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গভীর শোক প্রকাশ করে তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিয়েছেন। ঘটনার কারণ, হাসপাতালের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা এবং জরুরি পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রমে কোনো গাফিলতি ছিল কি না—এসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ঘটনার পর হাসপাতালটির বাইরে নিহত নবজাতকদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। এই অগ্নিকাণ্ড পাকিস্তানের সরকারি হাসপাতালগুলোর অগ্নিনিরাপত্তা ও জরুরি উদ্ধারব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে। 

সূত্র: রয়টার্স

ChannelNRB Footer