News Ticker
221.png

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬ ২২:১১

শেয়ার

শেয়ার

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০
ছবি: সংগৃহীত

চীনের পূর্বাঞ্চলীয় বন্দরনগরী কিংদাওয়ে মেরামতের জন্য নোঙর করে রাখা একটি বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সোয়া ১১টার দিকে জাহাজটিতে আগুন লাগে। পরে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর প্রতিবেদনে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটে শানডং প্রদেশের কিংদাওয়ের বেইহাই শিপবিল্ডিং ইয়ার্ডে। আগুন লাগার সময় জাহাজটিতে মোট ৪২ জন অবস্থান করছিলেন।

জাহাজটির নাম ‘Ocean Melody’। এটি লাইবেরিয়ার পতাকাবাহী প্রায় ২০ বছর পুরোনো একটি ড্রাই-বাল্ক কার্গো জাহাজ। গত ৩১ আগস্ট মেরামত ও পরিদর্শনের জন্য জাহাজটি ওই শিপইয়ার্ডে আসে।

অগ্নিকাণ্ডের পর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। মোট ৪২ জনের মধ্যে ১২ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং আরও পাঁচজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। পরবর্তী সময়ে নিখোঁজদের মধ্যে ২৫ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে বলে সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে। 

প্রাথমিক প্রতিবেদনে নিহতের সংখ্যা ২০ এবং নিখোঁজ পাঁচজনের কথা জানানো হয়েছিল। উদ্ধার অভিযান ও মরদেহ উদ্ধারের পর মৃতের সংখ্যা বেড়ে ২৫ হয়েছে।

স্থানীয় সময় সকাল প্রায় ১১টা ১৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। জাহাজটি তখন মেরামতের কাজে শিপইয়ার্ডে অবস্থান করছিল। দমকলকর্মীরা দীর্ঘ সময় চেষ্টা চালানোর পর দুপুর আড়াইটার দিকে জাহাজের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

তবে কী কারণে জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্রুত উদ্ধার অভিযান চালানোর পাশাপাশি দুর্ঘটনার কারণ খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। দায়ীদের বিরুদ্ধে জবাবদিহি নিশ্চিত করার কথাও বলা হয়েছে। প্রধানমন্ত্রী লি ছিয়াংও উদ্ধারকাজ জোরদার এবং আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

সূত্র: রয়টার্স

ChannelNRB Footer