News Ticker
221.png

ভারত থেকে ফেরার সময় ‘মল-মূত্র’ নিয়ে যাবেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:১৬

শেয়ার

শেয়ার

ভারত থেকে ফেরার সময় ‘মল-মূত্র’ নিয়ে যাবেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন!
ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফর ঘিরে কূটনৈতিক আলোচনা যেমন চলছে, তেমনি তাঁর কঠোর নিরাপত্তাব্যবস্থার একটি অদ্ভুত দিকও নতুন করে আলোচনায় এসেছে। বিভিন্ন আন্তর্জাতিক ও ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিদেশ সফরের সময় পুতিনের দেহরক্ষীরা তাঁর মল-মূত্র সংগ্রহ করে রাশিয়ায় ফিরিয়ে নিয়ে যান।

বর্তমানে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন। এতে যোগ দিতে ১১ সেপ্টেম্বর ভারতে পৌঁছেছেন পুতিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বৈঠকে প্রতিরক্ষা, জ্বালানি, বাণিজ্য, প্রযুক্তি ও দুই দেশের কৌশলগত সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। 

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, এর পেছনে মূল কারণ হলো পুতিনের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য বিদেশি গোয়েন্দা সংস্থার হাতে যাওয়া ঠেকানো।

মানুষের মল ও মূত্রের নমুনা থেকে বিভিন্ন শারীরিক ও স্বাস্থ্যগত তথ্য সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। ফলে কোনো বিদেশ সফরের সময় পুতিনের এমন নমুনা স্থানীয়ভাবে পড়ে থাকলে তা সংগ্রহ করে বিশ্লেষণের মাধ্যমে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে তথ্য পাওয়ার আশঙ্কা রয়েছে—এমন ধারণা থেকেই এই অস্বাভাবিক নিরাপত্তাব্যবস্থার কথা বলা হয়।

পুতিনের বিদেশ সফরে দেহরক্ষীদের বিশেষ ব্যাগে তাঁর মল সংগ্রহের দাবি নতুন নয়। ২০২৫ সালের আলাস্কা বৈঠকের সময়ও সংবাদমাধ্যমে ‘poop suitcase’ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। NDTV-র প্রতিবেদনে বলা হয়, পুতিনের দেহরক্ষীরা তাঁর মল সংগ্রহ করে রাশিয়ায় ফিরিয়ে নেন বলে দাবি করা হয়েছিল। 

এর আগে পুতিনের বিদেশ সফরের সময় তাঁর ব্যক্তিগত খাবার, পানি এবং স্বাস্থ্যসংক্রান্ত নিরাপত্তা নিয়েও নানা প্রতিবেদন প্রকাশ হয়েছে। এসব ব্যবস্থার উদ্দেশ্য হিসেবে সম্ভাব্য বিষক্রিয়া ও স্বাস্থ্যসংক্রান্ত তথ্য ফাঁস ঠেকানোর কথা উল্লেখ করা হয়।

ব্রিকস সম্মেলনকে কেন্দ্র করে নয়াদিল্লিতে এবার ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুতিনসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের জন্য পৃথক হোটেল, বিশেষ নিরাপত্তা দল এবং নির্ধারিত যাতায়াতপথে বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রায় ৩০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েনের কথাও বলা হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তায় তাঁর নিজস্ব নিরাপত্তাকর্মীদের পাশাপাশি ভারতীয় নিরাপত্তা বাহিনীও সমন্বিতভাবে কাজ করছে।

ChannelNRB Footer