News Ticker
221.png

প্রবল স্রোতে ভেসে গিয়ে কাজাখস্তানের ৯ সেনা নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:২৭

শেয়ার

শেয়ার

প্রবল স্রোতে ভেসে গিয়ে কাজাখস্তানের ৯ সেনা নিহত
ছবি: সংগৃহীত

কাজাখস্তানে নৌ-মহড়ার সময় আকস্মিক আবহাওয়া খারাপ হয়ে প্রবল বাতাসের মধ্যে সাগরে ভেসে গিয়ে অন্তত ৯ সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে তল্লাশি অভিযান চলছে। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় মাঙ্গিস্তাউ অঞ্চলে ক্যাস্পিয়ান সাগরের উপকূলে সামরিক মহড়ার সময় এ দুর্ঘটনা ঘটে। কাজাখস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, একটি প্রশিক্ষণমূলক যুদ্ধকাজ পরিচালনার সময় আবহাওয়ার দ্রুত অবনতি ঘটে এবং বাতাসের তীব্রতা বেড়ে যায়। এতে ১৯ জন সেনা সাগরে ভেসে যান। 

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ৯ সেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ অন্যদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধার অভিযানে কাজাখস্তানের নৌবাহিনী, জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়, বিমানবাহিনী ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা অংশ নিচ্ছেন। ঘটনাস্থলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিশেষ কমিশনও পাঠানো হয়েছে।

দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি তদন্তে একটি সরকারি কমিশন গঠন করা হয়েছে। পাশাপাশি সেনাদের মৃত্যুর ঘটনায় ফৌজদারি তদন্তও শুরু করেছে দেশটির প্রসিকিউটর জেনারেলের কার্যালয়। ঘটনাস্থলে তদন্তকারী দল কাজ করছে এবং প্রয়োজনীয় ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে। 

ChannelNRB Footer