জনসমক্ষে মুখ ঢেকে চলাচলের ওপর নতুন বিধিনিষেধ কার্যকর করেছে পর্তুগাল। নতুন আইনে জনসাধারণের ব্যবহারের স্থানগুলোতে এমন পোশাক পরা নিষিদ্ধ করা হয়েছে, যা মুখ পুরোপুরি ঢেকে ফেলে বা মুখমণ্ডল শনাক্ত করতে বাধা সৃষ্টি করে। আইনটি ২৩ সেপ্টেম্বর ২০২৬ থেকে কার্যকর হয়েছে।
আইনটি পর্তুগালের Law 58/2026 নামে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, জনসাধারণের রাস্তা, জনগণের জন্য উন্মুক্ত স্থান, সরকারি সেবা-সংশ্লিষ্ট স্থান এবং সাধারণ নাগরিকদের জন্য উন্মুক্ত সেবা প্রদানকারী স্থানে মুখ আড়ালকারী পোশাক ব্যবহার করা যাবে না। জনসমাগম, ক্রীড়া আয়োজন ও বিভিন্ন অনুষ্ঠানের ক্ষেত্রেও বিধিনিষেধটি প্রযোজ্য।
আইন অমান্য করলে পরিস্থিতি অনুযায়ী ১৫০ থেকে ৭৫০ ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে, যদি বিষয়টি অবহেলার কারণে ঘটে। আর ইচ্ছাকৃতভাবে আইন লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানার পরিমাণ ৪০০ থেকে সর্বোচ্চ ৩ হাজার ইউরো পর্যন্ত হতে পারে। আইনটি কার্যকর করার দায়িত্ব পুলিশের ওপর এবং সংশ্লিষ্ট স্থানীয় পৌরসভা জরিমানা সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করবে।
না। আইনে বেশ কিছু ব্যতিক্রম রাখা হয়েছে। স্বাস্থ্যগত কারণ, পেশাগত প্রয়োজনে, শিল্প ও বিনোদনমূলক কর্মকাণ্ড, বিজ্ঞাপন, নিরাপত্তাজনিত কারণ এবং আবহাওয়ার পরিস্থিতির কারণে মুখ ঢাকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। অন্য কোনো আইনে অনুমোদিত ক্ষেত্রেও ব্যতিক্রম রাখা হয়েছে।
আরও পড়ুন:







