News Ticker
221.png

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত অন্তত ৩, আহত ১০ জনেরও বেশি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:১৪

শেয়ার

শেয়ার

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত অন্তত ৩, আহত ১০ জনেরও বেশি
ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় রাশিয়ার ব্যাপক ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত এবং ১০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

রোববার রাত থেকে সোমবার পর্যন্ত কিয়েভ অঞ্চলের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে হামলা চালানো হয়। কিয়েভের পশ্চিম প্রান্তের সোফিয়িভস্কা বরশচাহিভকা এলাকায় একটি বাজারে ড্রোন আঘাত হানলে দুইজন নিহত হন এবং প্রায় ১০ জন আহত হন বলে ইউক্রেনের প্রসিকিউটররা জানিয়েছেন। হামলার পর সেখানে আগুন ছড়িয়ে পড়ে এবং জরুরি বিভাগের কর্মীরা উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। 

এ ছাড়া কিয়েভ অঞ্চলের অন্যান্য এলাকায় হামলায় আরও একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন বলে আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে। অঞ্চলটির পাঁচটি জেলায় হামলার প্রভাব পড়েছে। বিভিন্ন বেসামরিক স্থাপনা, যানবাহন, আবাসিক ও বাণিজ্যিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। 

হামলার সময় ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন এলাকাতেও বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকোর তথ্য অনুযায়ী, শহরে কয়েকজন আহত হয়েছেন; আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। একটি বহুতল আবাসিক ভবনসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। 

কিয়েভের বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো, অফিস ভবন, ব্যক্তিগত বাড়ি, একটি জ্বালানি স্টেশন ও একটি ক্যাফে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। কিছু এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, শনিবার থেকে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন এলাকায় ২৭৭টি হামলাকারী ড্রোন ব্যবহার করেছে। এসব হামলায় বেসামরিক ও সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি দাবি করেন।

ইউক্রেনের বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, ২৮ সেপ্টেম্বরের রাতেও দেশটির বিভিন্ন অঞ্চলে ১৬৫টি হামলাকারী ড্রোন ব্যবহারের খবর পাওয়া গেছে। 

জেলেনস্কি আরও বলেন, হামলায় একটি আবাসিক ভবন, কিন্ডারগার্টেন, স্কুল, গুদাম ও যোগাযোগ-সংক্রান্ত স্থাপনাসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তার বক্তব্য অনুযায়ী, সৌদি আরবের রাষ্ট্রদূতের বাসভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। 

রাশিয়া ইউক্রেনের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তাদের হামলার লক্ষ্য ছিল যোগাযোগ ও লজিস্টিক অবকাঠামো এবং সামরিক কাজে ব্যবহৃত স্থাপনা।

ChannelNRB Footer