News Ticker
সর্বশেষ
‘শ্রমিক আন্দোলনকে পুঁজি করে নিষিদ্ধ দলের অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা সফল হবে না’ - মাহদী আমিন মিরপুরে পুলিশ-শ্রমিক সংঘর্ষ-আগুনে ৪ মামলা, আসামি সাড়ে ১০ হাজার আন্দোলনে সহিংসতা-ভাঙচুর করতে ভাড়ায় লোক নিয়োগ হয়েছে, বলছেন শ্রমিক নেতারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইন্ধনে তৈরি পোশাক খাতে কিছু মালিক ও শ্রমিক নেতা অস্থিরতা তৈরির পাঁয়তারা করছে - স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘নতুন যুদ্ধ আগের চেয়েও দীর্ঘ হতে পারে’, যুক্তরাষ্ট্রকে ইরানের সতর্কবার্তা বারে মদ্যপান, প্রেমিকার সঙ্গে বিরোধের পর হেরোইন খুঁজতে টঙ্গীতে যান তাহসিফ ৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক এল নিনোর ভয়াবহ তাণ্ডব মোকাবিলায় বলিভিয়ায় জরুরি অবস্থা জারি
221.png

তুরস্কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৬ ১৬:৪৭

আপডেট: ১২ অক্টোবর, ২০২৬ ১৭:৩৬

শেয়ার

শেয়ার

তুরস্কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১, আহত ২৭
ছবি: সংগৃহীত

তুরস্কের পশ্চিমাঞ্চলে পর্যটকবাহী বাস ও কাঠবোঝাই ট্রাকের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন। রোববার (১১ অক্টোবর) দেশটির মানিসা প্রদেশের আকহিসার এলাকায় একটি মহাসড়কের টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, বাসটি বুরসা শহর থেকে ইজমিরের দিকে যাচ্ছিল। যাত্রীদের গন্তব্য ছিল দেনিজলি প্রদেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পামুক্কালে। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, পুলিশ ও উদ্ধারকারী দল পাঠানো হয়।

দুর্ঘটনাটি ঘটে তুরস্কের গেবজে-ওরহাঙ্গাজি-ইজমির মহাসড়কের আকহিসার টোল প্লাজার কাছে স্থানীয় সময় সকাল ১১টার দিকে। মানিসা প্রাদেশিক প্রশাসনের তথ্য অনুযায়ী, সকাল ১১টা ১১ মিনিটে দুর্ঘটনার খবর পায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রাথমিক তদন্তের তথ্য অনুযায়ী, বাসটি টোল প্লাজার প্রবেশপথ অতিক্রম করতে না পেরে পেছনের দিকে যাওয়ার সময় পেছন থেকে আসা একটি কাঠবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দুটি যানবাহনই উল্টে যায়। বাসটির পেছনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

তবে দুর্ঘটনার পূর্ণাঙ্গ কারণ নির্ধারণে তদন্ত চলছে।

দুর্ঘটনায় আহত ২৭ জনকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিসোগলুর দেওয়া তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, ১৮ জনের অবস্থা মাঝারি এবং আটজনের অবস্থা তুলনামূলক ভালো।

মানিসা প্রদেশের গভর্নর ভাহদেত্তিন ওজকান দুর্ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার কার্যক্রমের খোঁজ নেন। উদ্ধার ও জরুরি চিকিৎসা কার্যক্রমে দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, পুলিশ, জেন্ডারমেরি এবং ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।

দুর্ঘটনার ঘটনায় বাসচালক, বিকল্প চালক ও ট্রাকচালককে আটক করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। বাসচালক আহত হওয়ার কারণে হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তাঁকে আটক করা হয়।

দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় তিনজন প্রসিকিউটরকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও তুরস্কের সংবাদমাধ্যম জানিয়েছে।

দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় তুরস্কের সরকারি কর্মকর্তারা শোক প্রকাশ করেছেন।

ChannelNRB Footer