News Ticker
221.png

বন্যা মোকাবিলায় সমন্বিত পরিকল্পনা প্রধানমন্ত্রীর, সেনা-বিজিবি মোতায়েন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬ ১৮:৪২

শেয়ার

শেয়ার

বন্যা মোকাবিলায় সমন্বিত পরিকল্পনা প্রধানমন্ত্রীর, সেনা-বিজিবি মোতায়েন
বন্যা মোকাবিলায় সমন্বিত পরিকল্পনা প্রধানমন্ত্রীর, সেনা-বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রী তারেক রহমান চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছানো এবং দুই কোটি টাকারও বেশি অর্থনৈতিক অনুদান নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

তিনি আরও জানান, দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণকাজে সেনাবাহিনী ও বিজিবি যুক্ত করা হয়েছে।

আজ শনিবার (১১ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান তিনি।

মাহদী আমিন জানান, বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছানোর পাশাপাশি দুই কোটি টাকারও বেশি অর্থনৈতিক অনুদান নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বন্যা উপদ্রুত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড ও বিশেষ মেডিকেল টিম মোতায়েন করা হয়েছে। দুর্গতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, বন্যাকবলিত এলাকায় এরইমধ্যে এক হাজারের বেশি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। এসব কেন্দ্রে ত্রাণ, খাদ্য, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার কাজ চলছে। দুর্যোগের এই সময়ে কার্যক্রমে গতি আনতে বিএনপিসহ স্থানীয় প্রতিনিধিরা সরকারের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করছেন।

 

ChannelNRB Footer