News Ticker
221.png

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬ ২১:৫২

শেয়ার

শেয়ার

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ
ছবি: সংগৃহীত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।
সোমবার (১৭ আগস্ট) ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ আল-জাফর সফরের আমন্ত্রণপত্রটি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
দুই দেশের ভ্রাতৃপ্রতিম জনগণের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে পারস্পরিক স্বার্থে সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে এই আমন্ত্রণ জানানো হয়েছে। কূটনৈতিক চ্যানেলে আলোচনার মাধ্যমে দুই পক্ষের সুবিধাজনক সময়ে এই সফরের সময়সূচি নির্ধারণ করা হবে বলে চিঠিতে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

আরও পড়ুন:

ChannelNRB Footer