News Ticker
221.png

এডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৬ ১৪:০১

শেয়ার

শেয়ার

এডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম
ছবি: সংগৃহীত
এডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম
২৩ আগস্ট ২০২৬, এডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, এনবিপি, এনপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি।
বিমান বাহিনী সদর দপ্তরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তাঁকে এডমিরাল র্যাংক পরিয়ে দেন। পদোন্নতি পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানান।
এ সময় সশস্ত্র বাহিনী বিভাগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, বিমান বাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রতিরক্ষা সচিব এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম গত ২৩ জুলাই ২০২৬ তারিখে নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

আরও পড়ুন:

ChannelNRB Footer