News Ticker
221.png

স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানসমূহে সৌরবিদ্যুতের ব্যবহার সংক্রান্ত কমিটির পৃথক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬ ১৪:৪৯

শেয়ার

শেয়ার

স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানসমূহে সৌরবিদ্যুতের ব্যবহার সংক্রান্ত কমিটির পৃথক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানসমূহে সৌরবিদ্যুতের ব্যবহার সংক্রান্ত কমিটির পৃথক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান।
পরে দুপুর ১২টায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আয়োজনে একই বিষয়ে আরেকটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। সভায় সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ই মোহামেদ।
সভায় স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানসমূহে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণ, চলমান কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা ও আলোচনা করা হয়।
এ সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সরকারি প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে সংশ্লিষ্ট দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

আরও পড়ুন:

ChannelNRB Footer