News Ticker
সর্বশেষ
অর্থসংকটে থমকে যাওয়া চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে ফাতেমার পাশে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায়: স্থানীয় সরকার মন্ত্রী সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্যাক্টে বাংলাদেশকে যুক্ত করার প্রস্তাব এলে সরকার তা ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ৮ হাজার মুসলমান হত্যার নেতৃত্ব দেওয়া ‘বসনিয়ার কসাই’ রাটকোর মৃত্যু সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে একযোগে কাজ করছে: চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৩৩২
221.png

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, আগামী মাসে ফেনীর মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬ ২২:১৬

আপডেট: ২৫ আগস্ট, ২০২৬ ২২:৩৩

শেয়ার

শেয়ার

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, আগামী মাসে ফেনীর মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত
পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, আগামী মাসে ফেনীর মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ দুপুরে জেলার পরশুরাম অংশে বাঁধ পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ১ হাজার ৫৪৩ কোটি টাকা ব্যায়ে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের কাজ শিগগিরই শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী মাসের যেকোন সময় এ প্রকল্পের কাজ উদ্বোধন করবেন।
তিনি বলেন, ‘বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন এবং সেচ প্রকল্প কাজ আমরা শুরু করবো। প্রায় প্রতি বছর পাশ্ববর্তী দেশের বাঁধ খুলে দেওয়া অথবা বাঁধ ভাঙার ফলে এ অঞ্চল প্লাবিত হয়।
২০২৪ সালে আমরা এ ধরনের বড় একটা সমস্যার সম্মুখীন হয়েছি। তখন অনেক ক্ষয়-ক্ষতি হয়েছে। অনেক মানুষ অসহায় জীবন-যাপন করেছে। বিশেষ করে ওই সময়টাতে হাহাকার তৈরি হয়েছিল। মানুষ মারাও গিয়েছে। এ পানি নামতে নামতে একদিকে ফেনী নদী হয়ে বঙ্গোপসাগরে ও অন্যদিকে কিছু অংশ নোয়াখালী ও লক্ষীপুরে চলে যায়। যেহেতু দীর্ঘদিন প্লাবিত ছিল, ফলে এলাকার মানুষের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।’
মন্ত্রী বলেন, ‘এখানে যে বাঁধগুলো ছিলো, এগুলা খুব জরাজীর্ণ ছিলো। আমরা এখন একটা সমন্বিত প্রকল্প হাতে নিয়েছি। প্রকল্পটা হলো বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন এবং সেচ প্রকল্প। এটা মুহুরি-কহুয়া নদীর বাঁধ প্রকল্প। আমরা একনেকে এটা পাস করেছি। ১ হাজার ৫৪৩ কোটি টাকার প্রকল্প এটি এবং এটি প্রথম পর্যায়ের ও অনেক বড় প্রকল্প। এটা দীর্ঘদিনের এ অঞ্চলের মানুষের স্বপ্ন ছিল, প্রত্যাশা ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী মাসের যে কোন সময় আসবেন এবং এ প্রকল্পের নির্মাণ কাজ উদ্বোধন করবেন। এ এলাকার মানুষের সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছেন। আমরা সবার আন্তরিকতা ও সহযোগীতায় কাজটা ২০২৬ এ শুরু করে ২০৩০ সালে শেষ করবো।’
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, কুমিল্লা অঞ্চলের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক, জেলা প্রশাসক মনিরা হক, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, বিএনপি কেন্দ্রীয় সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল উদ্দিন আহমেদ , বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব ও মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালসহ প্রমুখ নেতৃবৃন্দ।
ভারত সম্পর্কে বলতে গিয়ে মন্ত্রী বলেন,‘ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ইতিবাচক হওয়া উচিত। আমরা আশা করছি বাঁধ ছেড়ে দেওয়ার বিষয়ে তারা সজাগ থাকবে। তারা বাংলাদেশের সঙ্গে একটি ভালো সম্পর্ক বজায় রাখবে। কোনভাবে আগ্রাসনের শিকার আমাদের দেশের মানুষ যেন না হয়, সে বিষয়ে আমরা আরো বেশি সজাগ থাকবো।’

আরও পড়ুন:

ChannelNRB Footer