News Ticker
সর্বশেষ
২৭ বছর পর বিচারের সম্মুখীন হচ্ছেন ৯/১১ হামলার ‘মাস্টারমাইন্ড’ খালিদ অর্থসংকটে থমকে যাওয়া চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে ফাতেমার পাশে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায়: স্থানীয় সরকার মন্ত্রী সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্যাক্টে বাংলাদেশকে যুক্ত করার প্রস্তাব এলে সরকার তা ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ৮ হাজার মুসলমান হত্যার নেতৃত্ব দেওয়া ‘বসনিয়ার কসাই’ রাটকোর মৃত্যু সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে একযোগে কাজ করছে: চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে
221.png

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্যাক্টে বাংলাদেশকে যুক্ত করার প্রস্তাব এলে সরকার তা ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬ ২০:৪১

শেয়ার

শেয়ার

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্যাক্টে বাংলাদেশকে যুক্ত করার প্রস্তাব এলে সরকার তা ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ছবি: সংগৃহীত
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্যাক্টে বাংলাদেশকে যুক্ত করার প্রস্তাব এলে সরকার তা ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
তিনি বলেন, 'প্যাক্টে বাংলাদেশের যোগদানের বিষয়টি বর্তমানে আলোচনায় নেই। এটি নির্ভর করছে সদস্য দেশগুলোর অভিপ্রায়ের ওপর। তারা বাংলাদেশকে এই প্যাক্টে অন্তর্ভুক্ত করার আগ্রহ প্রকাশ করলে সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।'
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
রুমিন ফারহানা তার সম্পূরক প্রশ্নে গত ৭ আগস্ট মক্কা প্যাক্ট স্বাক্ষরিত হওয়ার বিষয়টি উল্লেখ করে বাংলাদেশ এতে যুক্ত হলে কী সুবিধা পাবে এবং বাংলাদেশ এতে যুক্ত হবে কি না—তা জানতে চান।
জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'এ প্যাক্ট তিনটি দেশের মধ্যে হয়েছে। এ প্যাক্টকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি।'
তিনি বলেন, 'এতে যোগদান বা যোগদান করার বিষয়টি এখনো আসেনি। কারণ, এটা নির্ভর করছে প্যাক্টের সদস্যদের অভিপ্রায়ের ওপর। তারা যদি বাংলাদেশকে এ প্যাক্টে নেওয়ার বিষয়ে অভিপ্রায় প্রকাশ করেন, তাহলে আমরা নিশ্চয়ই এটাকে ইতিবাচকভাবে বিবেচনা করব।'
পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব আসার আগে প্যাক্টটির ভালো-মন্দ নিয়ে আলোচনা করার সময় এখনো আসেনি। তবে সরকার এ বিষয়ে সব দিক বিবেচনায় রাখবে।'
মক্কা প্যাক্ট ভবিষ্যতে আরও বিস্তৃত হলে এটি বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা হিসেবে কাজ করতে পারে বলেও মন্তব্য করেন খলিলুর রহমান।
তিনি বলেন, 'এটা আমাদের পরিবার। এটা মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়। তা নিয়ে অন্যদের উদ্বেগের প্রয়োজন নেই।

আরও পড়ুন:

ChannelNRB Footer