News Ticker
221.png

মক্কা চুক্তিতে যুক্তের আগে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবে সরকার: শামা ওবায়েদ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:০৭

শেয়ার

শেয়ার

মক্কা চুক্তিতে যুক্তের আগে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবে সরকার: শামা ওবায়েদ
ছবি: সংগৃহীত

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের উদ্যোগে গঠিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বা মক্কা প্যাক্টে বাংলাদেশ যোগ দেবে কি না, সে বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে না সরকার। সম্ভাব্য এই জোটে যুক্ত হওয়ার আগে দেশের স্বার্থ, সম্ভাব্য সুবিধা ও ঝুঁকি এবং সামগ্রিক পরিস্থিতি যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, বহুপক্ষীয় কোনো উদ্যোগে অংশ নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ‘ফার্স্ট’ নীতি অনুসরণ করে। অর্থাৎ কোনো জোট বা ব্যবস্থায় যুক্ত হলে সেটি বাংলাদেশের জন্য কী ধরনের সুবিধা তৈরি করবে এবং দেশের জনগণ কীভাবে উপকৃত হবে—সেটিই আগে বিবেচনা করা হবে।

তিনি বলেন, মক্কা প্যাক্টে যোগদানের বিষয়ে বাংলাদেশ পরিস্থিতি যাচাই-বাছাই করছে এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখন পর্যন্ত জোটটির সদস্য হওয়ার জন্য বাংলাদেশের কাছে কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ আসেনি।

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান গত ৭ আগস্ট মক্কায় ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করে। চুক্তিটির মূল লক্ষ্য তিন দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করা। চুক্তির কাঠামোকে অনেকটা সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে তুলনা করা হচ্ছে।

প্রাথমিকভাবে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানই এর সদস্য। তবে চুক্তিটি ভবিষ্যতে আরও দেশকে অন্তর্ভুক্ত করার সুযোগ রাখছে এবং বাংলাদেশকে ঘিরে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। 

মক্কা প্যাক্ট নিয়ে সরকারের সাম্প্রতিক বক্তব্যে কিছুটা সতর্কতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছিলেন, বাংলাদেশ প্রস্তাবটিকে ইতিবাচকভাবে দেখছে এবং এতে যোগ দিলে কোনো ঝুঁকি দেখছে না। তিনি এটিকে বাংলাদেশের জন্য নতুন সুযোগ তৈরির উদ্যোগ হিসেবেও উল্লেখ করেছিলেন। 

আরও পড়ুন:

ChannelNRB Footer