News Ticker
221.png

মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের (Brent T. Christensen) সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৫৪

শেয়ার

শেয়ার

মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের (Brent T. Christensen) সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়
ছবি: সংগৃহীত
আজ ০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার সকালে বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের (Brent T. Christensen) সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশের ব্যবসায়ী ও প্রকৃত পর্যটকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে চালু ‘ভিসা বন্ড’ ব্যবস্থা পর্যালোচনা ও সহজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। একইসঙ্গে কৃষি, জ্বালানি, তথ্যপ্রযুক্তি, অবকাঠামো, স্বাস্থ্য ও উচ্চপ্রযুক্তিনির্ভর শিল্পসহ বিভিন্ন খাতে মার্কিন বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতাও কামনা করেন রাষ্ট্রপতি। এ সময় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বিদ্যমান বাণিজ্যিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারণে পারস্পরিক সম্মান, সমতা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
মার্কিন রাষ্ট্রদূত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
 

আরও পড়ুন:

ChannelNRB Footer