News Ticker
221.png

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ৪২.৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বর্জ্য থেকে বিদ্যুৎ (Waste-to-Energy) প্রকল্পে অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৬ ২০:১৭

শেয়ার

শেয়ার

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ৪২.৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বর্জ্য থেকে বিদ্যুৎ (Waste-to-Energy) প্রকল্পে অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে
ছবি: সংগৃহীত
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ৪২.৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বর্জ্য থেকে বিদ্যুৎ (Waste-to-Energy) প্রকল্পে অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চীনের CMEC Group-এর উদ্যোগে বাস্তবায়নাধীন এ প্রকল্পে অর্থায়নের জন্য Asian Infrastructure Investment Bank (AIIB), DBS Bank, New Development Bank (NDB) ও Bank of China-সহ বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান যুক্ত হয়েছে।
চীনে আয়োজিত অর্থায়ন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপিসহ চীন ও বাংলাদেশের সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়নের পাশাপাশি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। ফলে পরিবেশ দূষণ কমানোর পাশাপাশি নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।

আরও পড়ুন:

ChannelNRB Footer