News Ticker
221.png

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার: মীর শাহে আলম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:২৭

শেয়ার

শেয়ার

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার: মীর শাহে আলম
ছবি: সংগৃহীত
শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াতের সুবিধার্থে বগুড়ার শিবগঞ্জ গ্রামার স্কুল অ্যান্ড কলেজ এবং বেতগাড়ি মীর শাহে আলম বালিকা উচ্চ বিদ্যালয়ে দুটি স্কুল বাস বিতরণ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে বাস দুটি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের হাতে তুলে দেন তিনি।এ সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা আমাদের দায়িত্ব। শিক্ষার পরিবেশ আরও সহজ ও সুন্দর করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, ফ্যাসিস্টরা দেশের অর্থনীতিকে একটি ভঙ্গুর অবস্থায় নিয়ে গিয়েছিল। সেই ভঙ্গুর অবস্থা থেকে দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার কাজ করে যাচ্ছে। দেশের সব সংকট উত্তরণে বিএনপি সরকার নিরলসভাবে কাজ করছে।
মাহফুজের স্বপ্নপূরণে মানবিক প্রতিমন্ত্রী: বাস বিতরণ শেষে এক হৃদয়স্পর্শী মুহূর্তের সাক্ষী হন উপস্থিত সবাই। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়ন থেকে জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থী মাহফুজের সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মাহফুজের গল্পটি বেদনার, তবে তার স্বপ্ন ও মেধা হার মানেনি শারীরিক প্রতিবন্ধকতার কাছে। পঞ্চম শ্রেণিতে পড়ার সময় এক দুর্ঘটনায় একটি পা হারায় সে। শারীরিক এই সীমাবদ্ধতা তার পড়াশোনার পথ থামাতে পারেনি। এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে সে প্রমাণ করেছে, ইচ্ছাশক্তি ও মেধার কাছে প্রতিকূলতা হার মানে। মাহফুজের সঙ্গে সাক্ষাৎকালে তার স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা শোনেন প্রতিমন্ত্রী। তার শারীরিক কষ্টের কথা জানতে পেরে নিজের তহবিল থেকে মাহফুজের জন্য কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেন তিনি। এছাড়াও তার সকল পড়াশোনার খরচে দায়িত্ব নেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

ChannelNRB Footer