News Ticker
221.png

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী His Royal Highness Prince Faisal bin Farhan bin Abdullah Al Saud-এর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৪৪

শেয়ার

শেয়ার

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী His Royal Highness Prince Faisal bin Farhan bin Abdullah Al Saud-এর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী His Royal Highness Prince Faisal bin Farhan bin Abdullah Al Saud-এর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের UN Bilateral Booth (GAL-7)-এ অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি, উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় হয়।
প্রধানমন্ত্রী দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাংলাদেশে সৌদি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সৌদি আরবের আগ্রহের কথা তুলে ধরেন। এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতেও মতবিনিময় হয়।

আরও পড়ুন:

ChannelNRB Footer