News Ticker
221.png

এ মুহূর্তে অপারেশন ক্লিনহার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৬ ১৬:৩১

শেয়ার

শেয়ার

এ মুহূর্তে অপারেশন ক্লিনহার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘অপারেশন ক্লিনহার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে অপরাধ দমন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকবিরোধী কার্যক্রমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) সকালে চট্টগ্রামে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের ভবন ও ফরেনসিক ল্যাবের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে। অপরাধীদের গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ সদস্যরা মাঝেমধ্যে হামলার শিকার হলেও অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট বাহিনীগুলো সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

সরকারের পক্ষ থেকে বিশেষ কোনো অভিযানের পরিকল্পনা না থাকলেও নিয়মিত আইন প্রয়োগ ও অপরাধবিরোধী কার্যক্রম চলমান থাকবে। অপরাধীদের আইনের আওতায় আনা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে।

আরও পড়ুন:

ChannelNRB Footer