News Ticker
221.png

প্রধানমন্ত্রী ও সরকারের কর্মকাণ্ড যেন ম্লান না হয়, সেজন্য পদত্যাগ করছি: ইশরাক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৬ ১৬:২৪

শেয়ার

শেয়ার

প্রধানমন্ত্রী ও সরকারের কর্মকাণ্ড যেন ম্লান না হয়, সেজন্য পদত্যাগ করছি: ইশরাক
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী ও সরকারের কর্মকাণ্ড যেন তাঁর কারণে ম্লান না হয়, সে বিবেচনায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ইশরাক হোসেন বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তিনি প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন। প্রধানমন্ত্রী তাঁর আবেদনে সম্মতি দিয়েছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, “আমার মাদকবিরোধী অভিযান কেবল শুরু হয়েছে, এটা চলবে। আমার কারণে যেন প্রধানমন্ত্রী ও সরকারের কর্মকাণ্ড ম্লান না হয়, সেজন্য আমি পদত্যাগ করতে চাই।”

সম্প্রতি রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক দেখা দেয়।

ইশরাকের ভাষ্য, মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে যাওয়ার লক্ষ্যেই তিনি কাজ করছেন। প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেও মাদকের বিরুদ্ধে তাঁর কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, ঢাকা-৬ আসনের জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন। পাশাপাশি বিএনপির একজন কর্মী হিসেবে মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করেন।

আরও পড়ুন:

ChannelNRB Footer