News Ticker
221.png

স্বৈরাচারের ফেরার পথ খুলে দেওয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৬ ২১:০৫

শেয়ার

শেয়ার

স্বৈরাচারের ফেরার পথ খুলে দেওয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সরকারের বিরোধিতা করতে গিয়ে যদি বিরোধী দল স্বৈরাচারের ফিরে আসার পথ উন্মুক্ত করে দেয়—তা হবে মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের সঙ্গে গাদ্দারি।’ এ সময় বিরোধী দলকে রাস্তা অবরোধ করে জীবনযাত্রা ব্যাহত না করার আহ্বান জানান তিনি।
সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকার গঠনের পরে প্রথম কয়েক দিন খুব দেখলাম ফজরের নামাজের পরে কারা যেন গিয়ে ঝাড়ু-টাড়ু দিয়ে পরিষ্কার করছে। কিন্তু এখন আর আমরা সেটি দেখতে পাই না। তবে দেশের স্বার্থে সবাইকে কাজ করতে হবে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘জুলাই ও একাত্তরের শহীদদের লক্ষ্য ছিল অভিন্ন। তাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ গণতন্ত্রে ফিরে এসেছে।’
তিনি বলেন, ‘সংবিধান সংশোধন নিয়ে বিরোধী দলের বক্তব্য থাকতেই পারে। এ নিয়ে ফয়সালা করতেই সরকার ও বিরোধী দলকে জনগণ সংসদে পাঠিয়েছে। জনগণ চায় দেশে শান্তি ও স্থিতিশীলতা।’ রাস্তা অবরোধ করে, বিক্ষোভ করে জনগণের জীবনযাত্রা ব্যাহত না করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন:

ChannelNRB Footer