রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি স্টোর বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্টোর ভবনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, স্টোর ভবনে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ব্যবস্থা নেন। কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
তবে বিমানবন্দরের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিনের দাবি, ভবনটিতে আগুন লাগেনি; বরং ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। ফায়ার সার্ভিস দ্রুত ব্যবস্থা নিয়ে ধোঁয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ঘটনার পর ভবনটির ধোঁয়া সৃষ্টির উৎস, সম্ভাব্য ক্ষয়ক্ষতি এবং এর পেছনে কোনো অবহেলা ছিল কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন:







