News Ticker
সর্বশেষ
অর্থসংকটে থমকে যাওয়া চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে ফাতেমার পাশে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায়: স্থানীয় সরকার মন্ত্রী সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্যাক্টে বাংলাদেশকে যুক্ত করার প্রস্তাব এলে সরকার তা ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ৮ হাজার মুসলমান হত্যার নেতৃত্ব দেওয়া ‘বসনিয়ার কসাই’ রাটকোর মৃত্যু সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে একযোগে কাজ করছে: চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৩৩২
221.png

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে সংঘর্ষ, নিহত ৩ বাংলাদেশি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৬ ২১:০৯

আপডেট: ৪ আগস্ট, ২০২৬ ২১:১৫

শেয়ার

শেয়ার

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে সংঘর্ষ, নিহত ৩ বাংলাদেশি
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান অঙ্গরাজ্যের পোর্ট ডিকসন এলাকার তামান লিঙ্গিতে সহকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন বাংলাদেশি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক বাংলাদেশি শ্রমিককে আটক করেছে মালয়েশিয়ার পুলিশ।

পুলিশ জানায়, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে একটি বাড়িতে মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এক বাংলাদেশিকে আটক করা হয়। পরে তদন্তের ধারাবাহিকতায় কাছাকাছি একটি বাগান এলাকা থেকে আরও দুই বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়। নিহত তিনজনের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন ছিল।

প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ও আহত সবাই একই প্রতিষ্ঠানে কাজ করতেন এবং একই বাসায় বসবাস করতেন। পুলিশ ধারণা করছে, সহকর্মীদের মধ্যে ব্যক্তিগত বিরোধ বা সংঘর্ষের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও সংঘর্ষের পূর্ণ বিবরণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

নেগেরি সেম্বিলান পুলিশের প্রধান জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। আহত বাংলাদেশিকে রেমবাউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন এখনও নিহতদের পরিচয় ও মরদেহ দেশে পাঠানোর বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত বিবৃতি দেয়নি। তবে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় সহায়তার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।

ChannelNRB Footer