News Ticker
সর্বশেষ
অর্থসংকটে থমকে যাওয়া চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে ফাতেমার পাশে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায়: স্থানীয় সরকার মন্ত্রী সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্যাক্টে বাংলাদেশকে যুক্ত করার প্রস্তাব এলে সরকার তা ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ৮ হাজার মুসলমান হত্যার নেতৃত্ব দেওয়া ‘বসনিয়ার কসাই’ রাটকোর মৃত্যু সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে একযোগে কাজ করছে: চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৩৩২
221.png

মালয়েশিয়ায় ৮৭ বাংলাদেশিসহ ১১২ অভিবাসী আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৬ ১৫:৫৩

শেয়ার

শেয়ার

মালয়েশিয়ায় ৮৭ বাংলাদেশিসহ ১১২ অভিবাসী আটক
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কাজাং এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৮৭ বাংলাদেশিসহ মোট ১১২ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার (১৯ আগস্ট) বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থানে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের (নিয়ন্ত্রণ) উপপরিচালক মোহাম্মদ খুসাইরি কামারুদিন জানিয়েছেন, বুধবার সকাল ৯টা থেকে কাজাংয়ের বিভিন্ন এলাকায় ‘অপস বেলাঞ্জা’, ‘অপস মিনিয়াক’, ‘অপস মাহির’ ও ‘অপস সেলেরা’ নামে চারটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইমিগ্রেশন বিভাগের ২০ কর্মকর্তা অংশ নেন।

অভিযান চলাকালে মোট ১১৪ জন অভিবাসীর কাগজপত্র ও বৈধতার বিষয়টি যাচাই করা হয়। এর মধ্যে বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১১২ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আটক ১১২ জনের মধ্যে ৮৭ জন বাংলাদেশি, ১৩ জন ইন্দোনেশীয়, ৫ জন মিয়ানমারের এবং ৭ জন পাকিস্তানি নাগরিক। তাদের মধ্যে ৯৮ জন পুরুষ ও ১৪ জন নারী রয়েছেন। আটক ব্যক্তিদের বয়স ১৪ থেকে ৫২ বছরের মধ্যে বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। তাদের বিষয়ে পরবর্তী তদন্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে সাম্প্রতিক সময়ে ইমিগ্রেশন বিভাগের অভিযান জোরদার হয়েছে। এর আগে চলতি মাসেও দেশটির বিভিন্ন এলাকায় বড় অভিযানে বিপুলসংখ্যক বাংলাদেশিসহ বিদেশি নাগরিককে আটক করা হয়েছিল।

ChannelNRB Footer