News Ticker
সর্বশেষ
অর্থসংকটে থমকে যাওয়া চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে ফাতেমার পাশে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায়: স্থানীয় সরকার মন্ত্রী সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্যাক্টে বাংলাদেশকে যুক্ত করার প্রস্তাব এলে সরকার তা ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ৮ হাজার মুসলমান হত্যার নেতৃত্ব দেওয়া ‘বসনিয়ার কসাই’ রাটকোর মৃত্যু সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে একযোগে কাজ করছে: চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৩৩২
221.png

নিউইয়র্কে দোকানে ঢুকে দুই বাংলাদেশিকে গুলি, নিহত ১

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬ ১৪:৪৩

শেয়ার

শেয়ার

নিউইয়র্কে দোকানে ঢুকে দুই বাংলাদেশিকে গুলি, নিহত ১
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি ফ্রাইড চিকেনের দোকানে ঢুকে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে রাজু নামের এক বাংলাদেশি যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অপর বাংলাদেশি আহত হলেও বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে। 

স্থানীয় সময় শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ব্রুকলিনের রাউনসভিল এলাকায় ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিজ্জা’ নামের দোকানে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, এক বন্দুকধারী দোকানে প্রবেশ করে হঠাৎ গুলি চালালে সেখানে কর্মরত দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হন।

গুলিতে রাজুর বুকে এবং অপর বাংলাদেশির পায়ে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় দুজনকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাজুর মৃত্যু হয়। আহত অপর বাংলাদেশি চিকিৎসা নেওয়ার পর শঙ্কামুক্ত রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত রাজুর দেশের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কংশনগর গ্রামে। কয়েক বছর আগে উন্নত ও নিরাপদ জীবনের আশায় তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন বলে স্বজন ও পরিচিতজনেরা জানিয়েছেন।

ঘটনার পর স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। হামলার কারণ ও বন্দুকধারীর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলাকারীকে দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতারা। 

ব্রুকলিনের রাউনসভিল এলাকায় সংঘটিত এ গুলির ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে। হামলাকারী কী উদ্দেশ্যে দোকানে প্রবেশ করে গুলি চালিয়েছে এবং ঘটনার পেছনে কোনো পূর্বশত্রুতা বা অন্য কারণ ছিল কি না, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

নিউইয়র্কে বাংলাদেশি প্রবাসীদের ওপর সহিংসতার এমন ঘটনা কমিউনিটির মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। নিহত রাজুর মরদেহ দেশে নেওয়া ও দাফনের বিষয়ে পরিবারের পক্ষ থেকে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

ChannelNRB Footer