News Ticker
সর্বশেষ
অর্থসংকটে থমকে যাওয়া চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে ফাতেমার পাশে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায়: স্থানীয় সরকার মন্ত্রী সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্যাক্টে বাংলাদেশকে যুক্ত করার প্রস্তাব এলে সরকার তা ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ৮ হাজার মুসলমান হত্যার নেতৃত্ব দেওয়া ‘বসনিয়ার কসাই’ রাটকোর মৃত্যু সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে একযোগে কাজ করছে: চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৩৩২
221.png

নিউইয়র্কের পর টেনেসিতে ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬ ২০:৪২

শেয়ার

শেয়ার

নিউইয়র্কের পর টেনেসিতে ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি এক রেস্টুরেন্টকর্মী গুলিতে নিহত হওয়ার একদিনের মধ্যেই টেনেসিতে সশস্ত্র ডাকাতের গুলিতে প্রাণ হারিয়েছেন আরেক বাংলাদেশি। নিহতের নাম মহসিন রানা। তার বয়স ৩৮ বছর।

রোববার (২৩ আগস্ট) ভোরে টেনেসি অঙ্গরাজ্যের বেলস শহরের একটি কনভেনিয়েন্স স্টোরে সশস্ত্র ডাকাতির সময় গুলিবিদ্ধ হন মহসিন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হামলার ঘটনায় পালিয়ে যাওয়া সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। ঘটনাটি এখনো তদন্তাধীন।

প্রকাশিত তথ্য অনুযায়ী, বেলস শহরের ৫০৫৪ হাইওয়ে ৪১২ সাউথে অবস্থিত এক্সন সাফারি কর্নার মার্কেটে ভোররাতে এক বন্দুকধারী প্রবেশ করে ডাকাতি শুরু করে। ওই সময় দোকানে কর্মরত ছিলেন মহসিন রানা।

ডাকাতির একপর্যায়ে মহসিনকে গুলি করা হয়। হামলাকারী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে একজন ক্রেতা দোকানে প্রবেশ করে মহসিনকে মেঝেতে পড়ে থাকতে দেখে জরুরি নম্বরে ফোন করেন। খবর পেয়ে পুলিশ ও জরুরি বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

হামলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে সন্দেহভাজনকে আটক করে। তবে ডাকাতির উদ্দেশ্য, হামলার বিস্তারিত পরিস্থিতি এবং গুলি চালানোর কারণসহ পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে স্থানীয় পুলিশ ও একাধিক আইনশৃঙ্খলা সংস্থা যুক্ত হয়েছে বলে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।

পরিবার ও পরিচিতজনদের তথ্য অনুযায়ী, মহসিন রানা প্রায় সাত বছর আগে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যান। তার বাড়ি ঢাকার সাভারে। টেনেসির বেলস শহরের ওই গ্যাস স্টেশনের কনভেনিয়েন্স স্টোরে তিনি কাজ করতেন।

বাংলাদেশে তার স্ত্রী ও দুই ছেলে রয়েছেন। দুই সন্তানের বয়স যথাক্রমে ১২ ও ৫ বছর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

মহসিন রানার মৃত্যুর ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন নিউইয়র্কের ব্রুকলিনে গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত রেস্টুরেন্টকর্মী মো. ইউসুফ রাজু নিহত হওয়ার খবর সামনে এসেছে।

ব্রুকলিনের ব্রাউনসভিল এলাকায় একটি রেস্টুরেন্টে হামলায় ৪৪ বছর বয়সী ইউসুফ রাজু নিহত হন। একই ঘটনায় রাসেল নামে ৩৯ বছর বয়সী আরেক বাংলাদেশি আহত হন। নিউইয়র্ক পুলিশ ঘটনাটির তদন্ত করছে। 

ChannelNRB Footer