News Ticker
221.png

সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৩০

আপডেট: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৪১

শেয়ার

শেয়ার

সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন মো. আলমগীর ও মো. ফরহাদ। তাঁদের দুজনের বাড়িই গাজীপুরের কালীগঞ্জ উপজেলায়।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, দুর্ঘটনার পর নিহত দুই বাংলাদেশির মরদেহ রিয়াদের সুমোসি হাসপাতালে রাখা হয়েছে। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, কখন ঘটেছে এবং এতে আর কেউ হতাহত হয়েছেন কি না—এ বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

নিহতদের মৃত্যুর খবর দেশে তাঁদের স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্নের বিষয়ে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে চলতি সেপ্টেম্বর মাসেই সৌদি আরবে পৃথক সড়ক দুর্ঘটনায় আরও চার প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। গত ৭ সেপ্টেম্বর তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে আল-খুরমা এলাকায় প্রবাসীদের বহনকারী একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ওই ঘটনায় গাড়ির চালকসহ চারজন নিহত হন। নিহত চারজনই সিলেটের বাসিন্দা ছিলেন বলে জানা গেছে। 

ChannelNRB Footer