News Ticker
221.png

একটি অপশন চালু করলে কখনো হ্যাক হবে না আপনার ফেসবুক অ্যাকাউন্ট

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ জুলাই, ২০২৬ ২৩:২১

শেয়ার

শেয়ার

একটি অপশন চালু করলে কখনো হ্যাক হবে না আপনার ফেসবুক অ্যাকাউন্ট
একটি অপশন চালু করলে কখনো হ্যাক হবে না আপনার ফেসবুক অ্যাকাউন্ট

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া, পরিচয় যাচাইয়ে জটিলতা কিংবা অ্যাকাউন্ট পুনরুদ্ধারে ভোগান্তির ঘটনা এখন বেশ পরিচিত। ব্যবহারকারীদের নিরাপত্তা আরও জোরদার করতে তাই ‘ভেরিফিকেশন সেলফি’ (Verification Selfie) নামে একটি গুরুত্বপূর্ণ ফিচার চালু করেছে ফেসবুক। এই ফিচারের মাধ্যমে প্রয়োজন হলে অ্যাকাউন্টের প্রকৃত মালিকানা সহজে নিশ্চিত করা যায় এবং সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করতেও সুবিধা হয়

ফেসবুক ব্যবহারকারীদের অ্যাকাউন্ট নিরাপদ রাখতে বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এর মধ্যে অন্যতম হলো ‘ভেরিফিকেশন সেলফি’। এই ফিচার ব্যবহার করলে প্রয়োজনে ফেসবুক আপনার পরিচয় যাচাই করতে পারে, ফলে অ্যাকাউন্ট পুনরুদ্ধার বা মালিকানা নিশ্চিত করার প্রক্রিয়া সহজ হতে পারে।

যেভাবে চালু করবেন

ফেসবুকের সহায়তা কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী, প্রথমে ফেসবুক অ্যাপে প্রবেশ করে ওপরের ডান পাশে থাকা তিন দাগ (থ্রি-লাইন) মেনুতে যেতে হবে।

এরপর Settings & Privacy থেকে Settings নির্বাচন করে Accounts Center-এ প্রবেশ করতে হবে।

সেখানে Password and Security অপশনে গিয়ে Verification Selfie নির্বাচন করুন। এরপর যে ফেসবুক অ্যাকাউন্টের জন্য ফিচারটি চালু করতে চান, সেটি নির্বাচন করুন।

পরবর্তী ধাপে Next বাটনে চাপলে অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ই-মেইল ঠিকানায় একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। কোডটি নির্ধারিত স্থানে প্রবেশ করিয়ে আবার Next নির্বাচন করুন।

এরপর Start Selfie অপশনে ক্লিক করে মোবাইলের ক্যামেরা ব্যবহারের অনুমতি দিতে হবে। এরপর মোবাইল ক্যামেরা ব্যবহারের অনুমতি দিলে স্ক্রিনে দেখানো নির্দেশনা অনুযায়ী মুখের সেলফি ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। প্রয়োজনে মাথা নাড়ানো, ডানে-বামে তাকানো বা চোখের দৃষ্টি পরিবর্তনের মতো নির্দেশনা অনুসরণ করতে হতে পারে। ভেরিফিকেশন সফল হলে ফিচারটি সক্রিয় হয়ে যাবে।

তবে শুধু এই ফিচার চালু করলেই অ্যাকাউন্ট শতভাগ নিরাপদ থাকবে বা কখনোই হ্যাক হবে না এমন নিশ্চয়তা নেই। নিরাপত্তা আরও জোরদার করতে শক্তিশালী ও ইউনিক পাসওয়ার্ড ব্যবহার, টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখা, অপরিচিত লিংকে ক্লিক না করা, নিয়মিত লগইন কার্যক্রম পরীক্ষা করা এবং ই-মেইল ও ফোন নম্বর হালনাগাদ রাখার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

ChannelNRB Footer