News Ticker
সর্বশেষ
অর্থসংকটে থমকে যাওয়া চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে ফাতেমার পাশে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায়: স্থানীয় সরকার মন্ত্রী সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্যাক্টে বাংলাদেশকে যুক্ত করার প্রস্তাব এলে সরকার তা ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ৮ হাজার মুসলমান হত্যার নেতৃত্ব দেওয়া ‘বসনিয়ার কসাই’ রাটকোর মৃত্যু সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে একযোগে কাজ করছে: চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৩৩২
221.png

৩৬ শতাংশ ব্রাজিলিয়ান ফুটবলের খবর রাখেন না

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ আগস্ট, ২০২৬ ০৩:০০

আপডেট: ২ আগস্ট, ২০২৬ ০৪:২২

শেয়ার

শেয়ার

৩৬ শতাংশ ব্রাজিলিয়ান ফুটবলের খবর রাখেন না
২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেয় ব্রাজিলরয়টার্স

ব্রাজিলিয়ানদের মধ্যে ফুটবল নিয়ে আগ্রহ দিন দিন কমছে। শনিবার প্রকাশিত ‘ডেটাফোলহা’র জরিপের তথ্য বলছে, ১৬ বছর বা তার বেশি বয়সী ব্রাজিলীয়দের ৬৪ শতাংশ ফুটবল নিয়ে আগ্রহী। যার মধ্যে ২৮ শতাংশ বলেছেন ফুটবলে তাঁদের ‘প্রচুর আগ্রহ’ আছে, ৩৬ শতাংশের আছে ‘কিছুটা আগ্রহ’। বাকি ৩৬ শতাংশ মানুষ জানিয়েছেন, তাঁরা ফুটবলের খবর রাখেন না।

ব্রাজিলের সংবাদমাধ্যম ও’গ্লোবোর প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের সর্বশেষ জরিপের তুলনায় এবার ফুটবলের প্রতি আগ্রহে ৮ শতাংশ পতন ঘটেছে। সে সময় ৭২ শতাংশ মানুষ বলেছিলেন, তাঁরা ফুটবল অনুসরণ করেন, আর ২৮ শতাংশ জানিয়েছিলেন তাঁদের কোনো আগ্রহ নেই।

 

জরিপে অংশগ্রহণকারী ব্যক্তিদের ধরনের ওপর ভিত্তি করেও কিছু উল্লেখযোগ্য পার্থক্য দেখা গেছে। পুরুষদের মধ্যে ৭৭ শতাংশ মানুষ ফুটবল অনুসরণ করার কথা জানিয়েছেন, যেখানে নারীদের ক্ষেত্রে এই হার ৫২ শতাংশ।

ব্রাজিলের পাঁচটি অঞ্চলের ১৩৯টি পৌরসভার ২ হাজার ৪ জন মানুষের ওপর এই জরিপ চালানো হয় গত ২২ ও ২৩ জুলাই। এই সমীক্ষার ভুলের সম্ভাব্য মাত্রা (মার্জিন অব এরর) ২ শতাংশ কম বা বেশি হতে পারে।

 

জরিপের তথ্য বলছে, শিক্ষার হারও ফুটবলের প্রতি আগ্রহের ক্ষেত্রে প্রভাব ফেলেছে। প্রাথমিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের মধ্যে ৪৯ শতাংশ ফুটবল অনুসরণ করেন। মাধ্যমিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের মধ্যে এই হার বেড়ে দাঁড়ায় ৬৭ শতাংশে, আর উচ্চশিক্ষাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে এটি সর্বোচ্চ ৭৫ শতাংশ।

 

উল্লেখযোগ্য বিষয় হচ্ছে জরিপের তথ্য সংগ্রহ করা হয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের কয়েক দিন পরই। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত এই বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নেয় ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এ নিয়ে টানা ষষ্ঠবার ফাইনালে ওঠার আগে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে।

ChannelNRB Footer