প্রথম বাংলাদেশি হিসেবে বিদেশের মাটিতে হৃদয়ের রেকর্ডময় ট্রিপল সেঞ্চুরি
বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন তাওহীদ হৃদয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেছেন এই ডানহাতি ব্যাটার। দেশের বাইরে প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো বাংলাদেশি ব্যাটারের এটিই প্রথম ট্রিপল সেঞ্চুরি। …